বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদানে নির্দিষ্ট বুথ করার নির্দেশ
জাতীয় ও উন্মুক্তসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে কেন্দ্রে বুথ নির্দিষ্ট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষার্থীদের (ও লেভেল, এ লেভেল) কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে বুথ এবং ঢাকা জেলার জন্য ডিএনসিসি করোনা ডেডিকেটেড কোভিড -১৯ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বুথ নির্দিষ্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন পূর্বক টিকা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুতপূর্বক টিকা কার্ডের মাধ্যমে (সংযুক্ত) টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া টিকা না নিলে টিকার সার্টিফিকেট পাওয়া যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জামান / জামান
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক