শ্রীপুরে ছাত্রলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে ছেলেকে ডেকে এক ছাত্রলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ (২৫) কাওরাইদের বেলদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ও কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। অভিযুক্ত যুবক খায়রুল ইসলাম কাওরাইদ গ্রামের বাসিন্দা ও আওয়ামী যুবলীগের সমর্থক।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে খায়রুল ইসলামের ছেলে অনুভব মীর (১৪) কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে পাশের বেলদিয়া গ্রামের জনৈক এক ছেলের সাথে অনুভবের ঝগড়াঝাটি হয়। পরে ওই জনৈক ছেলে তারই প্রতিবেশী বেলদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ছাত্ররীগকর্মী নয়ন শেখের কাছে অনুভবের বিরুদ্ধে অভিযোগ করে। পরে নয়ন শেখ অনুভবকে বাড়ি থেকে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে এনে মারধর করে ছেড়ে দেয়। খবর পেয়ে অনুভবের বাবা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নয়ন শেখের কাছে তার ছেলেকে মারধরের কারণ জানতে চান। এ নিয়ে অনুভবের বাবা খায়রুল ইসলাম ও নয়ন শেখের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নয়ন শেখ চেয়ার দিয়ে খায়রুল ইসলামের মাথায় আঘাত করে আহত করে। এ সময় খায়রুল ইসলামের লোকজন নয়ন শেখকে ধাওয়া করলে সে আওয়ামী লীগ কার্যালয়ের পেছন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে বেদম পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই নয়ন শেখ প্রাণ হারায়।
নিহতের বড় ভাই রতন শেখ সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে খায়রুল ইসলাম তার ভাই নয়ন শেখকে লোকজন নিয়ে হামলা চালিয়ে হত্যা করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী