মান্দায় পাউবো'র জমি দখল করে স্থাপনা নির্মাণ
নওগাঁর মান্দায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার নুরুল্যাবাদ ইউপির বনকুড়া গ্রামের মৃত অছির উদ্দিন মন্ডলের ছেলে আনিসুর রহমান পাউবো'র জমি দখল করে ভবন নির্মাণ কাজ করছেন। জানতে পেরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নওগাঁ অফিস কর্তৃক আনিসুর রহমানকে অবৈধভাবে নির্মাণাধীন পাকা স্থাপনা অপসারন করার জন্য নোটিশ প্রদান করা হলেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। নোটিশ প্রদানের ১৮ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের কাজ চলিয়ে যেতে। আত্রাই নদীর বাম তীরে সাংবাদিকের মোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রিত বাঁধের ধারে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন আনিসুর রহমান। এখনও নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও প্রসাদপুর ইউপির শুটকির মোড়,কসব তালপাতিলা মোড়সহ বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন।
পাউবো'র জমিতে ভবন নির্মাণের বিষয়ে আনিসুর রহমানের সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মা জানান, স্বল্প জায়গাতে বসবাস হওয়ায় আমার ছেলে পাউবো'র জমিতে বাড়ি নির্মাণ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা জানান, পাউবো'র উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব ভবন বা স্থাপনা নির্মাণ করছেন। শুরুতে কর্মকর্তারা তোড়জোড় করলেও পরবর্তীতে আর খবর নেননা । তাই নির্বিঘ্নে অবৈধভাবে ভাবে সরকারি জমিতে ভবন বা স্থাপনা নির্মাণের কাজ পার-পেয়ে যাচ্ছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা। তাদেরকে বারবার স্থাপনা নির্মাণের বিষয়ে জানালে বিভিন্ন আইনি জটিলতার কথা বলে তারা আমাদেরকে পাত্তা দেন না। ব্যবস্থা গ্রহণ করছি এমন কথা বলে তাদের খোঁজ খবর থাকে না। অদৃশ্য শক্তির কারণে থেমে যায় তারা।
এ ব্যাপারে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন, অবৈধ স্থাপনা তালিকা করছি, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। লেনদেনের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, অনেক মানুষ অনেক কথা বলে থাকে। যেসব কথার কোন ভিত্তি নেই।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত