মানবতার দেয়ালের বেহালদশা
মানবতার দেয়ালের বেহালদশা। প্রচণ্ড শীতেও মানবতার দেয়ালে নেই কোনো শীতবস্ত্র। মানবতার দেয়াল ঘেঁষে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোস্টার। পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের প্রথম দিন আজ। আবহাওয়াও ঘোলাটে, শীতও জেঁকে বসেছে। কিন্তু মানবতার দেয়ালে নেই তেমন কোনো পোশাক।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে একটি মানবতার দেয়াল চোখে পড়ে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরী টেলিফোন ভবনের বাউন্ডারির দেয়ালে। স্থানীয়রা বলেন, মানবতার দেয়ালের এই বেহালদশা দীর্ঘদিন ধরে। কেউ কাপড় রাখে না এবং নেয়ও না। দু-চারটি কাপড় যা আছে তা যেন মলার স্তূপ।
নাম না বলার শর্তে এক চায়ের দোকানদার বলেন, মানবতার দেয়ালের নিচেই অনেক পথচারী প্রস্রাব করেন। দুর্গন্ধে যাওয়া যায় না সেখানে। তাহলে আর মানবতা থাকল কই?
এ বিষয়ে কথা হয় কোনাবাড়ীতে মানবতা দেয়াল প্রতিষ্ঠাকারী একজনের সাথে। তিনি নাম না বলার শর্তে বলেন, করোনা মহামারীর প্রথম দিকে কোনাবাড়ীতে বেশ কয়েকটি জায়গায় মানবতার দেয়াল প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্ত বর্তমানে তার একটিও নেই। তিনি বলেন, কেউ কাপড় নেয় না, ধুলাবালি পড়ে কাপড়গুলো নষ্ট হয়। রিকসা-ভ্যান চালকরা নিয়ে তাদের রিকসা পরিষ্কার করে। কেউ না নেয়ার কারণে আগ্রহ হারায় মানবতার দেয়ালের।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো এক ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। ওই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ২০১৫ সালের নভেম্বরে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ নেয়া হয়। এরপর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে এমন উদ্যোগ নিতে দেখা যায়।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ