ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

অদম্য ১৯-এর 'উষ্ণতার ছোঁয়া সিজন ৪’ অনুষ্ঠিত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ১২:৪৪
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহের গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ১৯-এর ব্যতিক্রমী উদ্যোগ 'উষ্ণতার ছোঁয়া। বিগত তিন বছরের ধারাবাহিকতায় এ বছরও আয়োজিত হয়েছে 'উষ্ণতার ছোঁয়া সিজন ৪'। অদম্য ১৯ নিজের জেলা-উপজেলার গণ্ডি ছাড়িয়ে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারি উপজেলার চরপাইকেছড়া ইউনিয়নে গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) প্রথম ধাপে প্রায় ৩০০ দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণ করেছে। একই এলাকায় দ্বিতীয় ধাপে আরো ২০০ কাপড় বিতরণ করা হবে। 
 
প্রায় দুই সপ্তাহব্যাপী ময়মনসিংহ, লালমনিরহাট, গাজীপুর, ঢাকা ও রংপুর থেকে অদম্য ১৯ ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন মানুষের থেকে পুরনো এসব কাপড় সংগ্রহ করেছেন। তা পরিষ্কার করার পর বিতরণের উপযোগী করে উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। 
 
উক্ত আয়োজনে সহযোগী আয়জক হিসেবে অদম্য ১৯-এর সাথে ছিল ইয়ুথ মুভমেন্টস, স্বাধীন বাংলা ফাউন্ডেশন, বন্ধু : কাউন্সেলিং এন্ড সাইকোসোশ্যাল রিসার্চ সেন্টার (বিসিপিআরসি), প্রথম আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও ফাপা বাংলাদেশ এনজিও এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল ডোনেট ফর ভুরুঙ্গামারি যুব ফাউন্ডেশন বাংলাদেশ।
 
শীতবস্ত্র বিতরণে ব্যাপারে ইয়ুথ মুভমেন্টের প্রতিষ্ঠাতা আকরাম হোসাইন বলেন, আয়োজনটি  চমৎকার ছিল। আমরা পাশে থাকতে পেরে গর্বিত।
 
অদম্য ১৯-এর পরিচালক তায়েব মৃধা জানান, কুড়িগ্রামে আসার মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতভাবে অসহায় মানুষদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া। অদম্য ১৯-এর এ উদ্যোগে যারা পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
 
ডোনেট ফর ভুরুঙ্গামারি যুব ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান জানান, অদম্য ১৯-এর উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। মানুষজন খুব স্বাচ্ছন্দ্যে তাদের জন্য প্রয়োজনীয় কাপড়গুলো নিতে পেরেছে। 
 
কাপড় সংগ্রহ করা এক বৃদ্ধা জানান, আমাদের জন্য একটা কাপড় অনেক কিছু। কেউ আমাদের জন্য এভাবে কাপড় নিয়ে আসে না। যারা নিয়ে এসেছে তাদের জন্য দোয়া করি।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ