অসহায়-গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর দিলকুশায় দিলকুসা সমাজ উন্নয়ন সংস্থা ও আর-কিউব ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজম্মেল হক। আরো উপস্থিত ছিলেন- ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাঈনু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চেয়ারম্যান আর-কিউব ফাউন্ডেশন সৈয়দ রিয়াজুল করিম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবস্থাপনা পরিচালক রতন মেটাল ইন্ডাস্ট্রি সালাউদ্দিন রতন, ঢাকা স্টাফ পরিবহন মালিক সমিতি খেলাফত হোসেন বেগ, মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান আমার নিউজ টিভি আওরঙ্গ জেব কামাল, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহাবুবুল ইসলাম প্রমুখ।
দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী (নুরু) বলেন, মানবতার কল্যাণে এ সংগঠনের পথচলা। প্রতি বছর অসহায়-শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
শাফিন / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ