টাঙ্গাইলে পুলিশ সুপারের উপহার স্কুল ড্রেস পেল সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের উপহার হিসেবে স্কুল ড্রেস প্রদান করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইল জেলা পরিষদসংলগ্ন ওই স্কুলে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনা বেতনে পড়ালেখার সুযোগ পাচ্ছে। সকল শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও নাস্তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা সিএনআইয়ের হেড অব নিউজ জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) এশরাজুল হক, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)-সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীগণ।
পুলিশ সুপার ফ্রেন্ডশিপ স্কুলে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০১২ সালে ২৮ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে যাত্রা শুরু করেছিল ফ্রেন্ডশিপ স্কুল টাঙ্গাইল।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’