উপকূলীয় জেলেদের সচেতনতা বৃদ্ধিতে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে উপকূলীয় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ এবং জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ দেশ বাচাঁতে নদী বাচাঁন, মিলে মিশে দেশ গড়ি, নদীতে শান্তির নীড় গড়ি, বাঁচলে নদী বাঁচবে দেশ, আলোর হবে বাংলাদেশ, নদী বাঁচানো মানে একটি জীবন বাঁচানো’- স্লোগানে শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ১২নং চম্পাপুর ইউপির ডাঙ্গার বাজার নদীতীরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের আয়োজনে এ জনসচেতনতামূলক সভা এবং পাঁচ শতাধিক দরিদ্র জেলেদের মধ্যে শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এসএম মোশারেফ হোসেন, চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার, ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
এ সময় উপস্থিত ছিলেন- ইকোফিশ-২ প্রকল্পের সহকারী গবেষক বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মহসিন, ইউপি সদস্যগণ, পাথওয়ে ভলান্টিয়ার দল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে নদী ও সাগরে নৌযান ব্যবহারকারী যাত্রী ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ব্যবহারের সময় যাত্রীদের নদী বা সাগরে সব ধরনের বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ জানান। সে লক্ষ্যে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে র্যালির মাধ্যমে সচেতনতার আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে কী কী ক্ষতিকর প্রভাব পড়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত জেলেদের প্লাাস্টিক বর্জ্য, ছেঁড়া জাল নদী বা সাগরে না ফেলাসহ পরিবেশ রক্ষায় শপথবাক্য পাঠ করান ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা উপকূলীয় অঞ্চলে বসবাসরত মাছ আহরণকারী দরিদ্র জেলেদের মাঝে লাইফ জ্যাকেট এবং শীতবস্ত্র বিতরণ করেছি।
শাফিন / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন