বাকসাসের সাথে বাঙলা কলেজস্থ সহযোগী সংগঠনের মতবিনিময়
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) সাথে ক্যাম্পাসস্থ অন্য সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, ছাত্রকল্যাণ ও রাজনৈতিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাঙলা কলেজের প্রশাসনিক ভবনের পুরনো হলরুমে বাকসাস সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনগুলোর বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া নিজ নিজ সংগঠনের কাজের মাধ্যমে বাঙলা কলেজের ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বাকসাস সহ-সভাপতি শাহরিয়ার মাসুদ। তিনি বলেন, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি পূর্বের ন্যায় সব সময়ই সকল কার্যক্রমে সামাজিক সংগঠনগুলোর সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অটুট থাকবে ভ্রাতৃত্বের বন্ধন।
সাংবাদিক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় কলেজ শাখা ছাত্রলীগ, বিএনসিসি (সেনা), বিএনসিসি (নৌ), রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট যুব থিয়েটার, ডিবেটিং সোসাইটি, বিজ্ঞান ক্লাব, বাঁধন, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস, আবৃত্তি সংসদ, ৭১’র চেতনা, চলচ্চিত্র ও আলোকচিত্র সংসদ, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এবং সব জেলার ছাত্র কল্যাণসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. ফেরদৌসী খান বাঙলা কলেজস্থ সকল সংগঠনের কার্যক্রম পরিচালনা ও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সাংবাদিক সমিতির কার্যক্রমে মুগ্ধ হয়ে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শিক্ষক পরিষদের সম্পাদক মিটুল চৌধুরী, সাংবাদিক সমিতির উপদেষ্টা এস এম মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বাকসাস সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, কলেজের সকল সংগঠন মিলেই বাঙলা কলেজ পরিবার। একতাবদ্ধভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এগিয়ে যাবে আমাদের বাঙলা কলেজ। বাকসাস বাঙলা কলেজ শিক্ষার্থীদের প্রয়োজনে সর্বদা পাশে থাকবে। সেই সাথে বাকসাস বিশ্বাস করে, কলেজের ভালো দিকগুলো তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমেই বাঙলা কলেজকে দেশব্যাপী সেরা হিসেবে ফুটিয়ে তোলা সম্ভব।
বাকসাস সভাপতি নাজমুল হোসেন বলেন, বাঙলা কলেজের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। আগামীতেও বাঙলা কলেজ সমৃদ্ধির পথচলায় এগিয়ে যাবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
শাফিন / জামান
নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন
জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
Link Copied