ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের পর যুবলীগ নেতার চাঁদাবাজি বন্ধ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১২:২৯
জাতীয় দৈনিক সকালের সময় অনলাইন পোর্টালে এবং আজ সোমবার (১৭ জানুয়ারি) পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে (১৬ জানুয়ারি) রোববার দুপুরের পর থেকেই চাঁদা তোলা বন্ধ করেছে ওই যুবলীগ নেতাসহ বেশ কয়েকজন যুবক।
 
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে গাজীপুরের কাশিমপুরের সবুজ কানন মোড়ে ইজিবাইক থেকে ১০ টাকা করে চাঁদা তুলে আসছিল মহানগরীর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মনির হোসেন ও ডিস ব্যবসায়ী জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন যুবক। সংবাদ প্রকাশের পর কাশিমপুরের সবুজ কানন মোড়ে ইজিবাইক থেকে চাঁদা তোলা বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন।
 
এ বিষয়ে ইজিবাইকচালকরা বলেন, দীর্ঘদিন ধরে কোনাবাড়ী থেকে সবুজ কাননে ইজিবাইক চালিয়ে আসছি কোনদিন চাঁদা দিতে হয়নি। এই প্রথম গত এক সপ্তাহ ধরে চাঁদা দিতে হচ্ছে। নাম না বলার শর্তে এক ইজিবাইকচালক বলেন, রোববার দুপুরের পর থেকেই সবুজ কানন মোড়ে কোনো ধরনের চাঁদা দিতে হয়নি। চাঁদা বন্ধ হওয়ায় স্বস্তির হাসি ইজিবাইকচালকদের মুখে। 
 
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার বেলাল হোসেন জানান, অন্যায়ের বিরুদ্ধে কোনো ছাড় নয়। যে-ই অন্যায় করুক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  তবে এ বিষয়ে সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে।

শাফিন / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার