বোয়ালমারীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সোমবার (২৪ মে) সন্ধ্যায় গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২৫ মে) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নে অবস্থিত জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে আসামি শাহিদুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়। সে জিআর (মাদক) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। শাহিদুল উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া মধ্যপাড়া গ্রামের মানিক শেখের ছেলে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামি শাহিদুল শেখকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied