৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গোয়ালন্দে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
‘স্মার্টফোনের আসক্তি পড়াশোনায় ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তফা মুন্সী।
উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানভিত্তিক স্টল পরিদর্শনকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুঁথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তির স্টলগুলো পরিদর্শন করেন।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied