পটুয়াখালীতে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর দুমকি থানার এসআই রাজিব হোসেন, এসআই সাকায়েত হোসেন, এসআই উত্তম কুমার, এএসআই মাসুদ আলম, এএসআই রুবেল ও এএসআই দীপক সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুমকি থানার ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পায়রা ব্রিজ টোলপ্লাজার উত্তর পাশে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে মাদক ব্যবসায়ী সোহেল আহম্মদ সিকদার (৪৮), পিতা আদম আলী সিকদার, সাং বগা বাবনীকাঠি, বাউফলকে তল্লাশি করে আসামির হেফাজতে থাকা ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তার বর্তমান ঠিকানা লুৎফর রহমান সড়ক (নথুল্লাবাদ), ২৯নং ওয়ার্ড, বিসিসি, এয়ারপোর্ট থানা, বিএমপি, বরিশাল বলে জানা যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম দৈনিক সকালের সময়কে বলেন, দুমকি থানা পুলিশের বিশেষ চেকপোস্টের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, দুমকি থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের নির্দেশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতে দুমকি থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শাফিন / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied