পটুয়াখালীতে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ এবং জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে ‘বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ দেশ বাচাঁতে নদী বাচাঁন’, ‘মিলে মিশে দেশ গড়ি, নদীতে শান্তির নীড় গড়ি’, ‘বাঁচলে নদী বাঁচবে দেশ, আলোর হবে বাংলাদেশ’, ‘নদী বাচাঁনো মানে একটি জীবন বাচাঁনো’ স্লোগানে উপজেলার ১২নং চম্পাপুর ইউপির ডাঙ্গার বাজার নদীর তীরে এ জনসচেতনতামূলক সভা এবং পাঁচ শতাধিক দরিদ্র জেলের মাঝে শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা প্রদান করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এসএম মোশারেফ হোসেন, ১২নং চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার, ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
এ সময় উপস্থিত ছিলেন ইকোফিশ-২ প্রকল্পের সহকারী গবেষক বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মহসিন, ইউপি সদস্যগণ, পাথওয়ে ভলান্টিয়ারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে নদী ও সাগরে নৌযান ব্যবহারকারী যাত্রী ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ব্যাবহারের সময় যাত্রীরা নদী বা সাগরে সব ধরনের বর্জ্য ফেলানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়। সে লক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড ও ফেস্টুন হাতে র্যালি প্রদর্শনের মাধ্যমে সচেতনতার আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে কি কি ক্ষতিকর প্রভাব পড়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত জেলেদের প্লাষ্টিক বর্জ্য, ছেঁড়া জাল নদী বা সাগরে না ফেলাসহ পরিবেশ রক্ষায় শপথবাক্য পাঠ করান ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা উপকূলীয় অঞ্চলে বসবাসরত মাছ আহরণকারী দরিদ্র জেলেদের মাঝে লাইফ জ্যাকেট এবং শীতবস্ত্র বিতরণ করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
শাফিন / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied