ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর-হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৩:৫৯
আসন্ন ঢাকার দোহার উপজেলার ইউপি নির্বাচনে নয়াবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের গাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াবাড়ী ইউনিয়নের আন্তা গ্রামে শামীম আহমেদ হান্নানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
 
সংবাদ সম্মেলন শামীম আহমেদ হান্নান দাবি করেন, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে আন্তার শামীম আহমেদ হান্নানের নির্বাচনী ক্যাম্পের সামনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুণসহ শতাধিক লোকজন নিয়ে তার ওপর হামলা করে এবং (ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৩৬) প্রাইভেটকারটি ভাংচুর করে। এছাড়া বিভিন্ন সময়ে তার কর্মীদের হুমকি-ধমকি এবং তার প্রাণনাশের হুমকি দেয় বলে সাংবাদিকদের জানান।
 
এ ঘটনার পরিপ্রেক্ষিতে শামীম আহমেদ হান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাচন কর্মকর্তা ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন বলে জানান। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেয়া হয়নি বলেও জানান তিনি।
 
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে প্রশাসনের নিকট ও নির্বাচন কমিশনের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন