লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী।
তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা সিহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ মেলকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেন, ফজলুল কাদের ও কায়কোবাদ হোসেন কবির।
এছাড়াও এদিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫০ জনের মধ্যে দুজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- ১নং ওয়ার্ডের আনেছা বেগম ও ৩নং ওয়ার্ডের নকীব মুন্সী। একই সাথে ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন দাখিলকারী ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আগামী ২৫ জানুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক ববরাদ্দ করা হবে এবং আগামী ১০ ফেব্রুয়ারি এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied