ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে টিভি চ্যানেলের স্টিকারযুক্ত গাড়ি ও ফেনসিডিলসহ আটক ২


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৪:৫৩

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে ৬০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ প্রাইভেটকারে একটি টিভি চ্যানেলের স্টিকার লাগানো অবস্থায় ভুয়া সাংবাদিক পরিচয়ের দুজনকে আটক করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটকৃকতরা হলো- যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (২৮) এবং একই জেলার দুর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪৪)। এ সময় তাদের কাছে থাকা ৬০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা। এছাড়াও দুটি প্রাইভেটকার, নগদ ৩৪৭০ টাকা ও সীম কার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিল। পরে আটককৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার