ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় ১২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-১-২০২২ বিকাল ৫:৪০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ১২ চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ায় নবনির্মিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আইনি জটিলতা থাকায় কুলাউড়া সদর ইউনিয়নের নির্বাচিত ১৩ জন শপথ গ্রহণ করতে পারেননি।
 
জানা যায়, কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের শপথের সম্ভাব্য তারিখ ছিল গত ৪ জানুয়ারি। কিন্তু কুলাউড়া সদর ইউনিয়নের পরাজিত প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী ভোট কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। এর ফলে উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহণের তারিখ স্থগিত করা হয়। আইনি জটিলতা থাকায় গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশন কুলাউড়া সদর ইউনিয়ন বাকি রেখে বাকি বরমচাল, ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর, রাউৎগাঁও, টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিতদের শপথ আয়োজনের জন্য জেলা প্রশাসক বরাবরে চিঠি দেয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি ১২ ইউনিয়নের নির্বাচিতদের শপথ অনুষ্ঠানের আয়োজন করে কুলাউড়া উপজেলা প্রশাসন। 
 
চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) তানিয়া সুলতানা। 
 
বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।

শাফিন / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী