ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে শুভ বিপুল ভোটে জয়ী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭-১-২০২২ বিকাল ৫:৪১
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান খান আহমেদ শুভ নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সন্তান। 
 
গতকাল অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ী খান আহমেদ শুভ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু অংশ নেন।
 
নির্বাচনে ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৩৭৯। যদিও ৩৫ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন বলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানিয়েছেন।
 
আওয়ামী লীগ প্রার্থীর জয়ের পর বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা উপজেলা সদরে এসে তাদের প্রার্থীকে শুভেচ্ছা জানান। বিজয়ী খান আহমেদ শুভ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় মির্জাপুরবাসীসহ সকলের কাছে আমি কৃতজ্ঞ।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার