কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। সোমবার (১৪ জুন) রাত ১০টা ৫০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। গ্রেফতারকৃত আসামি উখিয়া উপজেলার ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ৩-বি’র সাইফুলের ছেলে আব্দুল হালিম (২৪)।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজার সদর উপজেলার লিংক রোডস্থ সিকদার টাওয়ারের সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মাদক ব্যাবসায়ীরা- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি অভিযানিক দল ওই স্থানে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে পালানোর কারণ জানতে চাইলে তার কাছে মাদকদ্রব্য ইয়াবা আছে বলে জানায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied