কাশিমপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের পর ভিডিও, আটক ৫
গাজীপুরের কাশিমপুরের পানিশাইল এলাকায় এক পোশাক শ্রমিককে (২৫) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর তা ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগে মামলা করেছেন ওই নারী পোশাক শ্রমিক। এ ঘটনায় ধর্ষক ও তার সহযোগীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) ভিক্টিম ওই পোশাক শ্রমিক নিজেই বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন।
কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুরের পানিশাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করেন ওই নারী (ভিক্টিম)। একই কারখানায় চাকরির সুবাদে আবু বক্কর সিদ্দিক রাহাত (২০) নামে এক শ্রমিকের সঙ্গে তার পরিচয় হয়। গত রোববার (১৬ জানুয়ারি) ওই তরুণীকে নতুন বাসা ভাড়া নেয়ার কথা বলে রাহাত সন্ধ্যা ৬টার দিকে কৌশলে কাশিমপুরের পানিশাইল এলাকার একটি টেক্সটাইল কারখানার পরিত্যক্ত কোয়ার্টারের কাছে নির্জন ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা চার ব্যক্তি তাকে পথরোধ করে। পরে তাকে নির্জন ফাঁকা স্থানে নিয়ে মোবারক হোসেন নামে একজন ধর্ষণ করে। এ সময় মোবারকের সাথে থাকা চারজন মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে।
ধর্ষণ শেষে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি দেখিয়ে ওই তরুণীর কাছে ১০ হাজার টাকা দাবি করে ধর্ষক ও তার সহযোগীরা। পরে ভিক্টিম মানসম্মান রক্ষার্থে তার বাবাকে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা এনে ওই ধর্ষকদের দেয়। টাকা পেয়ে ভিক্টিমকে ছেড়ে দেয়। তবে এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়া হয়।
ইন্সপেক্টর (তদন্ত) বলেন, এ ঘটনার পর ভিক্টিম থানায় এসে মামলা করলে কাশিমপুর থানা পুলিশ ধর্ষকসহ ৫ জনকে আটক করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied