মধুখালীতে ইন্স্যুরেন্সকর্মীকে গণধর্ষণ : আটক ৫
ফরিদপুরের মধুখালীতে এক ইন্স্যুরেন্সকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে ওই ইন্স্যুরেন্সকর্মী থানায় মামলা দায়ের করলে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
মধুখালী থানায় দায়েকৃত মামলা সূত্রে জানা গেছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কর্মরত এক নারীকে নতুন গ্রাহক সংগ্রহের প্রলোভন দেখিয়ে পূর্বপরিচিত ইমরান উপজেলার গাজনা ইউনিয়নের চরনওপাড়া গ্রামের ইমদাদ লস্কার ইন্দার কাছে পাঠান। মোবাইলে যোগাযোগ করে ইন্স্যুরেন্সকর্মী চরনওপাড়া পৌঁছলে ইমদাদ কৌশলে তাকে ফিরোজ খন্দকারের নিরিবিলি পুকুরপাড়ে একটি নির্জন ঘরে নিয়ে ইমদাদসহ তিনজন তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রামে ধর্ষণ করে। তার সাথে থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয় ধর্ষকরা। ধর্ষণের শিকার ইন্স্যুরেন্সকর্মী মধুখালী থানায় অভিযোগ দিলে (মামলা নং ১৫) ধর্ষণের সাথে জড়িত ৫ জনকে আটক করে মধুখালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের কামাল লস্কারের ছেলে ইমদাদ লস্কার ইন্দার (৩৮), ইয়াসিন শেখের ছেলে ফরহাদ শেখ (২৫), যাদপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জুয়েল শেখ (২৮), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিল মাগুরা গ্রামের আ. রাজ্জাকের ছেলে ফরিদ মোল্যা (২৪), মৃত গোলজারের ছেলে লিটন মোল্যা (৪০)।
এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এজাহারনামীয় আসামিদের আটক করা হয়েছে। তিনজন কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইন্স্যুরেন্স কর্মীর খোয়া যাওয়া মোবাইলসহ অন্যান্য জিনিষপত্র আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি