আসছে ‘সবুজ আন্দোলন’র নতুন থিম সং
পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’ আবারও নিয়ে আসছে তাদের নতুন থিম সং ‘সবুজ আন্দোলন’। এবারের গানটিও গেয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। প্রথম থিম সং—টিও গেয়েছিলেন তিনি। এবারের গানটি লিখেছেন গীতিকবি নীহার আহমেদ। সুর করেছেন সুরকার ও কন্ঠশিল্পী এফ এ প্রিতম। গানটির মিউজিক করেছেন সঙ্গিত পরিচালক রিয়েল আশিক। অচিরেই গানটির শুটিং হবে এবং আনুষ্ঠানিকভাবে রিলিজ হবে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে মগবাজারস্থ রিয়েল আশিকের স্টুডিওতে। এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
বাপ্পি সরদার বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করা। সেই লক্ষ নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমরা গানের মাধ্যমেও দেশের মানুষকে জানাতে চাই। গতবারের গানটিও গেয়েছিলেন সানি আজাদ। এবারের গানটিও তিনি অনেক ভালো গেয়েছেন।
সানি আজাদ বলেন, আমি চেষ্টা করেছি ভালো করতে। বাকিটা শ্রোতাদের উপর।
নীহার আহমেদ বলেন, থিম সং লেখার চিন্তাভাবনাটাই থাকে আলাদা। আমি এরই মধ্যে অনেকগুলো থিম সং লিখেছি। এই গানটিতেও চেষ্টা করেছি পরিবেশের বিষয়টি গানের কথার মাধ্যমে ফুটিয়ে তুলতে।
রিয়েল আশিক বলেন, এটি একটি ভিন্নধারার কাজ। কাজটি করে আমার ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। এফ এ প্রিতম বলেন, আমার চেষ্টা ছিল। সুরের ক্ষেত্রে জানিনা আমি কতটুকু ভালো করতে পেরেছি। সানি ভাই অনেক ভালো গেয়েছেন। তবে আমার বিশ্বাস করি শ্রোতারা ভিন্নধারার একটি গান পাবেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন