ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দের দুই ভাইয়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৮-১-২০২২ বিকাল ৬:১৪
ছেলে হত্যার বিচার দাবীতে মানববন্ধনে এসে মা আর্তনাদকরে বলেন তিন বছর আগে বড় ছেলে আরাধনকে খুন করেছে তার বিচার পাইনি। আজ মাসখানিক হলো ছোট ছেলে সুর্জয়ও খুন হয়েছে সেই খুনেরও বিচারের কোন অগ্রগতি নেই, আমরা গরীব বলেকি বিচার পাব না।
 মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকেলে দুই ছেলে হত্যার বিচার দাবীতে মানববন্ধনে এসে এভাবেই আর্তনাদ করছিলেন খুন হওয়া আরাধন ও সুর্জয়ের মা।
আরাধন ও সুর্জয়ের স্বজনেরা ও মানববন্ধনের নেতৃত্বদানকারী জসিম বলেন, তিন বছর আগে প্রতিবেশীর ব্যাটের আঘাতে আরাধনের মৃত্যু হয়। গত শুক্রবার (১০ ডিসেম্বর) সুর্জয় বিশ্বাসকে (২১) হত্যা করে তার জীবিকার একমাত্র মাধ্যম ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাত দূর্বৃত্তরা। এক ছেলের হত্যার বিচার হয়নি এখনও, এরি মধ্যে আরেক ছেলে খুন।
এ ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকেলে এলাকাবাসী দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনের এক পর্যায়ে শত শত মানুষ মহাসড়কে বসে পড়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে মহাসড়কের যাতায়াতের দুই পাশে যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকান্ডের বিচারের আশ্বাস দিয়ে প্রায় এক ঘন্টা পর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য, গত শুক্রবার ১০ ডিসেম্বর সকালে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকা থেকে গাছের গোড়ায় বাঁধা ও গলায় গামছা পেঁচানো সুর্জয়ের লাশ উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ধারনা
ইজিবাইকটি ছিনতাই করার জন্যই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত