গফরগাঁওয়ে ওমিক্রন মোকাবেলায় প্রস্তুত করোনা ইউনিট
দেশে বাড়ছে করোনা ও ওমিক্রন সংক্রমণের সংখ্যা। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর নরেচড়ে বসেছে। আক্রান্তদের সঠিক চিকিৎসা দিতে নেয়া হয়েছে কর্মপরিকল্পনা। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয় ২০০৮ সালের ১ জুলাই। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। এছাড়া রোগী বাড়লে আরো ১০ শয্যা বাড়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রত্যন্ত গ্রাম ও পল্লী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত ১২ জানুয়ারি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে মাঠপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। করোনা টিকার তৃতীয় (বুস্টার) ডোজ প্রদান শুরু করা হয়েছে। মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের একটি কক্ষে ওমিক্রন সন্দেহে রোগীদের নমুনা সংগ্রহ করে এন্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আক্রান্তদের চিকিৎসায় ১০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ওমিক্রন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি করতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied