পটুয়াখালীতে হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেয়ার কথা বলে টাকা নেয়া, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের কম্পিউটার অপারেটর বিলকিস আকতার রুমা ও তার বাবা গোলাম মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবার।
পটুয়াখালী প্রেসক্লাবে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজা বেগম ও কামরুল হাসান কামির জানান, তাদের প্রতিবেশি বিলকিস আকতার রুমা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে চাকুরী করার সুবাদে তার বাবা গোলাম মোস্তফা একাধিক লোকের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম উঠিয়ে দেয়ার কথা বলে ২ থেকে ৫ লাখ টাকা নেন। কিন্তু কারো নামই তালিকাভুক্ত না করতে পারায় তাদের টাকা ফেরত চান ভুক্তভোগীরা। টাকা ফেরত চাইলে মাহফুজা ও তার শাশুড়ীকে প্রকাশ্য দিবালোকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে থানায় এজাহার দিলেও মামলা নেয়নি পুলিশ। রুমা এবং তার বাবার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ বলে দাবী করেন তারা।
শাফিন / শাফিন
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied