ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কোভিড পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি রাবি শিক্ষক সমিতির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৩:৪০

দেশে কোভিড পরিস্থিতির অবনতি ঘটায় অনলাইনে ক্লাস নেওয়াসহ ৪ দফা প্রস্তাব জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

আজ সকালে লিখিত আকারে প্রস্তাবগুলো উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জুবেরী ভবনে সংগঠনের কর্যকরী সদস্যদের এক সভায় প্রস্তাবগুলো পাশ হয়। 

প্রস্তাবগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরনের ক্লাস সশরীর গ্রহণের পরিবর্তে যতো দ্রুত সম্ভব অনলাইনে গ্রহণের ব্যবস্থা নেওয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়াকড়ি আরোপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে করোনার চিকিৎসার সুব্যবস্থা করা, বিশেষ করে প্রয়োজনীয়সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া।

করোনায় আক্রান্ত শিক্ষক ও তাঁদের পরিবারের পাশে থাকার জন্য সমিতির নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে একটি কোভিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া সমিতির সদস্যদের নিয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সকলের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাবে।

শাফিন / শাফিন

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি