ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বর্তমান সরকারের আমলে কোনো পরিবার ভূমিহীন ও গৃহহীন থাকবে না : এমপি নিক্সন চৌধুরী


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৪:৪৪

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমান সরকারের আমলে কোনো পরিবার ভূমিহীন ও গৃহহীন থাকবে না। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার, বর্তমান সরকার বাস্তবায়ন করছে। এ বিষয়ে সকল দেশপ্রেমী জনগণের সহযোগিতা কামনা করছি। মুজিববর্ষ উপলক্ষে সদরপুর উপজেলার ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের টাস্কফোর্স কমিটির উপজেলা সম্মেলন কক্ষে এক সভায় গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানূর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা ও নবনির্বাচিত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এর পূর্বে তিনি বেলা ১১টায় সদরপুর আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় ১৭ রশি জিপিএস থেকে সদরপুর বর্ডার ভায়া কুদ্দুছ মেম্বারের বাড়ি সড়কের প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের ভিত্তিপৃস্তর স্থাপন করেন।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার