ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মৌ বাক্সে মৌয়ালের মধু সংগ্রহ


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৪:৫১
‘মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াওনা একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই।‘ কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের এই মহান উক্তিটি কাজে লাগিয়ে মৌমাছিরা যখন ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত, ঠিক সে সময় মৌমাছিকে কাজে লাগিয়ে মধু সংগ্রহের দল (মৌয়াল) মৌমাছির বাক্স তৈরি করে মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছেন। এমনই দৃশ্য দেখা গেছে নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের একটি সরিষা ক্ষেতে। দিনের পর দিন তারা মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে মধু সংগ্রহ করে চলেছেন এবং সেখান থেকেই বিভিন্ন পাইকার ও খুচরাভাবে গ্রামবাসীদের কাছে মধু বিক্রি করে চলেছেন।
 
অতিসম্প্রতি কথা হয় পঞ্চগড় জেলার বোদা উপজেলার মৌয়াল মনির হোসেনের সাথে। তিনি জানান, প্রতি বছর তিনি তার দলবল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহ করে বেড়ান। বর্তমানে তার দলে তিনি ও তিন সহযোগী রয়েছেন। ১৫ দিন যাব‍ৎ তিনি এই মাঠে মধু সংগ্রহ করে চলেছেন। প্রতি সপ্তাহে তিনি প্রায় ১০ মণ মধু সংগ্রহ করে থাকেন। এরপর তিনি প্রতি কেজি মধু ৩০০ টাকা দরে বিক্রি করে থাকেন।
 
তিনি ‍আরো জানান, বিভিন্ন ফলমুল চাষাবাদে কৃষকগণ এখন কীটনাশক স্প্রে করে থাকেন, তাই সব ধরনের ফুল হতে মধু সংগ্রহ করা যায় না। অতীতে প্রায় সারাবছর মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহ করা যেত কিন্তু এখন তা যায় না। বছরের অধিকাংশ সময় মৌমাছিগুলোকে বাসায় রেখে চিনি ও গুড় খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়। এতে অনেক অর্থ ব্যয় হয়ে থাকে। তবে সংগৃহীত মধু দিয়ে তাদের ৪টি পরিবার সুন্দরভাবে সারাবছর খেয়ে-পরে বেঁচে থাকতে পারে বলে তিনি জানান।
 
বর্তমানে তার মধু সংগ্রশালায় ২৩০টি মৌ বাক্স রয়েছে।

শাফিন / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি