ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যৌনপল্লী থেকে ইয়াবাসহ ৩ যুবক আটক


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৯-১-২০২২ বিকাল ৫:১৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রবেশপথে মোস্তাকের ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
 
আটক মাদক ব্যবসায়ীরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামের মৃত আজীবর মোল্লার ছেলে আকাশ মোল্লা (২১) ও একই এলাকার জব্বার সরদারের ছেলে শরিফুল সরদার (২০) ‍এবং বেলায়েত মণ্ডলের ছেলে জুলহাস মণ্ডল (২০)।
 
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. শফিউল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বুধবার ভোররাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রবেশপথে মোস্তাকের ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
 
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত