ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১২:৫০

গাজীপুরের শ্রীপুরে কারখানায় যাওয়ার পথে ইটবাহী ট্রাকচাপায় মো. রাসেল ব্যাপারী (২৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মো. রাসেল ব্যাপারী উপজেলার গলদাপাড়া গ্রামের খোকা ব্যাপারীর ছেলে।

নিহতের চাচাতো ভাই কবির ব্যাপারী জানান, ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন রাসেল। প্রতিদিনের মতোই রাসেল সকাল ৮টার দিকে কারখানার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পথে বলদীঘাট হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে ইটবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তিনি জানান, রাসেলের চার বছরের একটি মেয়ে রয়েছে এবং স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাফিন / শাফিন

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ