ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৪:৬
গাজীপুরের কোনাবাড়ীতে দীর্ঘ ৭ মাস পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণ মামলার পলাতক আসামি জসিমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার জসিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার জোকনালা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী থানার দক্ষিণ হরিনাচালা এলাকায় বাবা মায়ের সাথে ভাড়াবাসায় থাকত ভিকটিম। বাবা বাসার পাশেরই একটি সেলুনে কাজ করতেন এবং মা স্থানীয় কারখানায় চাকরি করতেন মেয়েকে বাসায় রেখে।
 
অন্যদিকে অভিযুক্ত জসিম তার পরিবার নিয়ে একই বাড়িতে ভাড়া থাকে। জসিমের বাসায় কেউ না থাকায় ওই বুদ্ধিপ্রতিবন্ধীকে গত ৪ জুলাই তাকে রুমে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বুদ্ধিপ্রতিবন্ধীর চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত জসিম কৌশলে পালিয়ে যায়। ওই দিন তার বাবা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে জসিম পলাতক ছিলেন।
 
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালত পাঠানো হয়েছে।

শাফিন / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার