সাপাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মােটরসাইকেল চালকের মত্যু
সাপাহারে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহাবুর (৪২) নামে এক মােটরসাইকল চালকের মর্মান্তিক মত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার-রহনপুর পাকা সড়কের খােট্রাপাড়া মােড়ের অদূরে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার কয়দা গ্রামের মৃত নুর হােসেনের ছেলে মাহাবুর মােটরসাইকেলে চড়ে তার নিজ গ্রাম থেকে ওই রাস্তা দিয়ে সরাইগাছির উদ্দেশ্যে যাছিলেন। ওই সময় দ্রুতগতিতে আসা একটি খালি ট্রাক পেছন দিক হতে চাপা দিলে তার মােটরসাইকলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহাবুর গুরুতর আহত হন। সাথে সাথে লােকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতাল নিয়ে এলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে রাস্তায় তার মত্যু হয়। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লােকজনের সহযাগিতায় ট্রাকের পিছু ধাওয়া করে পােরশা উপজেলার বে-জাড়া নামক মােড় থেকে চালকসহ ট্রাকটিকে আটক করে সাপাহার উপজেলার নিশ্চিন্তিপুর শ্রমিক অফিসে আটকে রাখা হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে বিষয়টি তিনি জানেন না বলে জানান। তবে এইমাত্র শুনছেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানাের ব্যবস্থা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
শাফিন / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied