ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে অবৈধ ইটভাটায় অভিযান, ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৪:৫১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। দিনব্যাপী ৯টি ভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বলেন, সকাল থেকেই অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইটভাটা পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দাখিল করতে হবে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ৫৬টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৮টি ভাটার লাইসেন্স আছে, বাকিদের নেই। পর্যায়ক্রমে এসব ভাটায় অভিযান পরিচালনা করা হবে।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার