ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

এমপিওভুক্ত হলেন ২২৭৮ শিক্ষক-কর্মচারী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২২ বিকাল ৬:৪৯

নতুন করে দেশের আরও ২ হাজার ২৭৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাউশির মহাপরিচালকের (চলতি দায়িত্ব) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ভার্চুয়ালি মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন ও দেশের ১০টি অঞ্চলের উপ-পরিচালকরা যুক্ত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন জাগো নিউজকে বলেছেন, নিয়মিত এমপিও বৈঠকে স্কুল-কলেজ পর্যায়ে প্রায় ১০ হাজার আবেদনের মধ্যে ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে যাচাই-বাছাই করে স্কুল পর্যায়ে এক হাজার ৮৩০ জন এবং কলেজ পর্যায়ে ৪৪৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরের সভায় তোলা হবে। নাম ও বয়স সংশোধন, টাইম স্কেল, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, জটিলতার আবেদনের সাড়ে ৬ হাজারের হাজার মতো আবেদন গ্রহণ করা হয়।

নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ডাকা সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। গত কয়েক মাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জামান / জামান

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ