জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গোয়ালন্দে ফুটবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ বালকদের অংশগ্রহণে ফুলবলার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলার বালক অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ বাছাই ফুটবল দল গঠন এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিস রাজবাড়ীর সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বাছাই কার্যক্রমে প্রাথমিকভাবে গোয়ালন্দ উপজেলা থেকে গোয়ালন্দ ফুটবল একাডেমীতে গড়ে ওঠা ৫ জন ফুটবলার জেলায় অংশগ্রহণের সুযোগ পায়।
বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আজিজুল হক খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য লিয়াকত হোসেন, মো. সাজ্জাদ হোসেন,সাইদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied