ঢাবিতে এক হাজার আসন কমানোর সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২সেশন থেকে ১০১৫টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ডিনস কমিটি এ সুপারিশ করেছে। সুপারিশ বাস্তবায়ন হলে প্রতি ১৬ জন শিক্ষার্থী পাবে ১ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির প্রস্তাবিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রস্তাবিত প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি আসন কমবে কলা অনুষদে। এতে ১৭টি বিভাগে কমবে ৫১৫টি আসন। অৰ্থাৎ ১৮৭৫ আসন থেকে কমে ১৩৬০ আসনে নেমে আসবে। এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে ২০০টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ১৫৭টি, জীববিজ্ঞান অনুষদে ৯০টি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে ১০টি, আইন অনুষদে ২০টি, চারুকলা অনুষদে ৫টি, ইনস্টিটিউটগুলোতে ৪০টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া কিছু বিভাগে আসন সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন ৭১২৫ থেকে ৬১১০ আসনে নেমে আসবে।
জামান / জামান
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক