জুড়ীতে রাতের আঁধারে শীতার্ত মানুষের পাশে ইউএনও
দেশের প্রতিটি এলাকায় জেঁকে বসেছে শীত। এ শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া অসহায় দিনমজুর ও ছিন্নমূল মানুষের। পৌষের কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না। ফলে এসব অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে রাতে ঘুরে বেড়াচ্ছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কনকনে শীতের রাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করেন। প্রচণ্ড শীতে ইউএনওর এ মহতি কাজের ভুয়সী প্রশংসা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণ।
এদিকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবনযাপন বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শীতকে উপেক্ষা করে ইউএনও তাদের হাতে কম্বল তুলে দেয়ায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণির মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবনযাপন করে থাকে। গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। যাদের শীত নিবারণের ব্যবস্থা নেই তাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। পাশাপাশি উপজেলা প্রশাসনও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করবে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন প্রমুখ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied