পটুয়াখালীতে খাস জমি উদ্ধার অভিযান
পটুয়াখালী জেলা শহরের উত্তর পাশ ঘিরে লাউকাঠী নদীরক্ষায় লঞ্চঘাট থেকে নিউমার্কেট পর্যন্ত দেড় কিলোমিটার নদীতীরের খাস জমি উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে পাঁচ শতাধিক বস্তি পরিবার তাদের কষ্টার্জিত অবকাঠামোসহ মালামাল নিয়ে বিপাকে পড়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ বিপুলসংখ্যক পুলিশ নিয়ে লাউকাঠী নদীরক্ষায় লঞ্চঘাটের পশ্চিম পাশ থেকে পশ্চিম দিকে অভিযান শুরু করেন।
এ অভিযান দেখে নদীতীরের বস্তিবাসীদের স্বউদ্যোগে তাদের অবকাঠামলসহ মালামাল শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে নিয়ে রাখতে দেখা গেছে।
পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ জানান, লাউকাঠী নদীরক্ষায় নদীরক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে লঞ্চঘাট থেকে নিউমার্কেট পর্যন্ত নদীতীরে যাদের আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তাদের ব্যতীত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী খননের কাজ শুরু করা হবে। লঞ্চঘাট থেকে নিউমার্কেট পর্যন্ত প্রায় ২০ একর জমিতে অবৈধ স্থাপনা রয়েছে। এ জমি উদ্ধারের কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ অভিযানে বস্তিবাসী তাদের মালামাল নিয়ে পড়েছে বিপাকে। একাধিক বস্তিবাসী জানান, সরকারি জায়গায় ঘরতুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আছি। এখন আমাদের থাকার কোনো জায়গা নাই। আমাদের জন্য সরকার কিছু না করলে, আমাদের অনেক কষ্ট হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied