লালমোহন সবার দৃষ্টি কাড়ছে জনসচেতনতামূলক বাণী
‘মাদক কোনও ফ্যাশন নয়, ভয়াবহ পরিণতির ফল', 'তাই মাদককে না বলি', 'পুলিশের হাত থেকে বাঁচতে নয়, মাথা বাঁচাতে হেলমেট পরুন'। ভোলার লালমোহন থানা বাউন্ডারি ওয়ালে লেখা জনসচেতনতামূলক ও শিক্ষণীয় এমন নানা বাণী এখন দৃষ্টি কাড়ছে সাধারণ মানুষের। দেয়ালে লেখা হয়েছে বাংলাদেশের পুলিশের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণীও।
মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে থানা বাউন্ডারি ওয়ালে শিক্ষণীয় বাণী তুলে ধরা উদ্যোগ নেন লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ। বাউন্ডারি ওয়ালটি প্রধান সড়কের পাশে হওয়ায় যাতায়াতকালে বড় বড় অক্ষরে লেখা বাণীগুলোতে নজর পড়ছে পথচারীদের। থানায় সেবা নিতে আসা লোকজনসহ অনেক পথচারী দু-চার মিনিট দাঁড়িয়ে থেকে পড়ছেন বাণীগুলো। শুধু তাই নয়, থানার সামনে দিয়ে যাতায়াতকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাণীগুলাে পড়ছে।
থানার সামনে দাঁড়িয়ে বাণীগুলো পড়া পথচারী আবুল কালাম, মহসিন ও জসিম বলেন, থানার উদ্যোগটি আমাদের মন কেড়েছে। 'নিজের মেয়েকে অন্যের বাড়ির বউ হিসেবে যেমন দেখতে চান, অন্যের মেয়েকে নিজ বাড়িতে তেমন চোখে দেখুন', বর্তমান সমাজে এ বাণী মেনে চলা অতীব জরুরি। এ উপদেশমূলক বাণীগুলাে শুধুই লেখা নয়, এগুলো শৃঙ্খল জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সকল বাণীই পড়লাম। জীবনে চলার পথে এগিলো পালনেরও চেষ্টা করব।
গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম দুলাল বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও ইভ টিজিং সমাজের ক্যান্সারস্বরূপ। এগুলো থেকে সামাজিক জীব মানুষকে বিরত ও সচেতন রাখতে প্রচার-প্রচারণার বিকল্প নেই। প্রচারেই প্রসার, তাই সমাজটাকে ব্যাধিমুক্ত করতে এসব বাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লালমোহন থানা কর্তৃপক্ষ এসব সচেতনতামূলক বাণীর মাধ্যমে জনগণকে সচেষ্ট করার যে প্রয়াস গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বাণীগুলাে পড়ে সমাজের অপরাধীসহ সর্বস্তরের মানুষ যেন উপলব্ধি করতে পারে ও সচেতন হতে পারে, সে প্রত্যয়ে থানার দেয়ালে বাণীগুলো তুলে ধরা হয়েছে।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied