ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

অনলাইনে চলবে ঢাকা কলেজের পাঠদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ১১:৫৭

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার পর আবারও পুরোদমে অনলাইন ক্লাসে ফিরেছে ঢাকা কলেজ। রোববার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যা কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।

তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কলেজে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেজন্য অনলাইনে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে। আমাদের শিক্ষকরা রুটিন অনুযায়ী ক্লাস-পরীক্ষা নেবেন। করোনা একটি দুর্যোগ। আর দুর্যোগকালীন মুহূর্তে আমরা চাই না সরাসরি অনলাইন ক্লাসের মাধ্যমে শুধুমাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীরাই উপকৃত হোক। তাই ক্লাস সকলের জন্য উন্মুক্ত থাকবে যেন প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরাও এর মাধ্যমে উপকৃত হতে পারেন।

এছাড়াও চলমান অনলাইন ক্লাসের সংখ্যা দ্রুতই আরও বাড়ানো হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি জানান, সশরীরে শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরও আমাদের অনলাইন ক্লাস বন্ধ হয়নি। বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস আবারও পুরোদমে চলবে। আমরা ক্লাসের সংখ্য আরও বাড়াবো যেন শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকে।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা কলেজে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান ও সিটি পরীক্ষা ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিস ও বিভাগীয় কার্যক্রম যথারীতি চলবে বলেও নোটিশে জানানো হয়।

জামান / জামান

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ