পটুয়াখালীতে উন্নয়নের নামে গাছ কাটায় ছাত্রদের অদ্ভুত প্রতিবাদ
'ঝাউবনে আর গাছ নাই, আনন্দের আর সীমা নাই’, ‘আর চাই না ছায়ায় ঘেরা গাছ, পিচের রাস্তায় হাঁটবো বারো মাস’, ‘উন্নয়নের রাস্তায়, গাছ কাটো সস্তায়’, ‘বৃক্ষহীন এই শহরে, অক্সিজেন খুঁজবে সিলিন্ডারে’- এসব স্লোগান নিয়ে রাস্তায় নেচে-গেয়ে, আনন্দ মিছিল ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে পটুয়াখালীর শিক্ষার্থীরা। উন্নয়নের ধুয়া তুলে শহরের সার্কিট হাউসসংলগ্ন ঝাউবনের গাছ কেটে ফেলায় রোববার (২৩ জানুয়ারি) সকালে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঝাউবন গিয়ে শেষ হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ভিন্নধর্মী প্রতিবাদে অংশ নেন। মিছিল শেষে মানববন্ধন করেন তারা। এ সময় ছাত্ররা বলেন, শহরের সৌন্দর্যবর্ধন ও ল্যাম্প পোস্টের আলো যাতে সরাসরি রাস্তায় পড়ে তাই ঝাউবনের গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, এতে আমরা খুব খুশি। শীতের সময় কত মানুষ কষ্ট করে। গাছ কেটে আমরা পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে সবার শীতের কষ্ট লাঘব করতে পারি। কবিতার মধ্যে আছে কানা বগির ছা। এই বগি গাছে বাস করত তাই কানা হয়ে গেছে। গাছ কেটে সেখানে লাইট পোস্ট বসালে তবে আর বগি কানা থাকত না। লাইট পোস্টের নিচে বসে কত মানুষ বিদ্বান হয়েছে। কিন্তু গাছতলায় কেউ বিদ্বান হতে পারেনি। তাই বেশি করে গাছ কেটে উন্নয়ন করতে হবে। এখন থেকে এই ঝাউবনের নাম হবে ঝাউকাটা বন বা কাটা বন।
উল্লেখ্য, পটুয়াখালী সার্কিট হাউস এলাকায় ফোরলেন রাস্তার সৌন্দর্যবর্ধনের জন্য গত এক সপ্তাহে অর্ধশতাধিক ঝাউ গাছ কেটে ফেলে পটুয়াখালী পৌরসভা। তারই প্রতিবাদে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা।
জামান / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন