রাজবাড়ীতে বাড়ছে করোনা রোগী
রাজবাড়ীতে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪২ জন রোগী সনাক্ত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট ১০২ জনের র্যাপিট এন্টিজেন্ট টেস্ট করে ৪২ জন পজিটিভ হয়। এর মধ্যে সদরে ২৪ জন, পাংশা ৯, গোয়ালন্দে ২ ও কালুখালি উপজেলায় ৭ জন রোগীর করোনা পজিটিভ হয়েছে।
এছাড়াও জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮১৫ জন, সুস্থ হয়েছে ১০ হাজার ৫৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। বর্তমানে হাসপাতালে কোনো রোগী ভর্তি না থাকলেও হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৯৮ জন।
এদিকে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করছেন সুধিজনেরা। এ ছাড়া সরকারের নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য সুরক্ষার মাস্ক পরতে দেখা যায়নি পথচারীসহ অনেককে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে।
সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন জানান, নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাস্ক পরতে হবে। গত চার দিন ধরে জেলার পরিবহন সেক্টরের সঙ্গে জড়িতদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান