ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মহিপুরে পুলিশের অভিযানে মাদক কারবারির পেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার 


নাসির উদ্দিন (মহিপুর-কুয়াকাটা)  photo নাসির উদ্দিন (মহিপুর-কুয়াকাটা)
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ৩:৫৭

পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানে  পেটের ভিতর থেকে ১৫০ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের ইউসুফপুর গ্রামের খালেক চৌকিদারের ছেলে মাদক ব্যবসায়ী হানিফ চৌকিদারকে (৩৫) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত হানিফ চৌকিদার দীর্ঘদিন ধরে কক্সবাজার থাকে। কিছুদিনের জন্য সে তার গ্রামের বাড়ি মহিপুরের ইউসুফপুরে  বেড়াতে এসেছে  এবং সাথে করে মাদকের চালান নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নির্দেশক্রমে মহিপুর থানার এসআই রাসেল, এসআই বেল্লাল, এসআই আসাদ ও এএসআই সুলাইমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে মাদক কারবারী হানিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে সে তার পেটের ভিতরে মাদক আছে তা পুলিশের কাছে স্কীকার করে। পরে তাকে মল ত্যাগ করিয়ে ৩টি পোটলায় ১৫০ পিস ইয়াবা  উদ্ধার করা হয়। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, আমাদের কাছে সংবাদ ছিলো মাদক পাচারের উদ্দেশ্য মাদক কারবারী হানিফ চৌকিদার  কক্সবাজার থেকে মাদক বহন করে তার গ্রামের বাড়িতে এসেছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে অভিযান পরিচালনা করা হয় এবং সফল অভিযানের মাধ্যমে ১৫০ পিস ইয়াবা তার কাছ থেকে উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

এ সময় তিনি বলেন, মহিপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বদা তৎপর রয়েছে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন