রায়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ, পরিসংখ্যান কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নবির উদ্দিন নবির, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “কন্যা শিশুরা সমাজের বোঝা নয়; তারা দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার কন্যা শিশু ও তাদের অভিভাবকেরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত