জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা ভাইরাস (ওমিক্রন)বিস্তার রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।অভিযানকালে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মাস্ক না পরা, রেস্তোরাঁয় টিকা সনদ যাচাই ছাড়া খাবার পরিবেশন ও গ্রহণ করায় এবং দোকানপাটে স্বাস্থ্যবিধি না মানায় মোট ২৬ টি মামলায় ১২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা কর্তৃক ১২ মামলায় ১৯৫০টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী কর্তৃক ১৪ টি মামলায় ১০৩০০ টাকাসহ মোট ১২ হাজার ২ শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ