টাঙ্গাইলে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার
টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস মোড়ে সোমবার (২৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ১৮৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ফেনসিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করে র্যাব। ফেনসিডিলের দাম ১ লাখ ৮৪ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের হেরেশ মন্ডলের ছেলে আপিনুর রহমান (২৫) ও একই গ্রামের হারান মণ্ডলের ছেলে মিঠুন মণ্ডল(১৯)।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আশেকপুর বাইপাসে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের পাশে অভিযান চালিয়ে ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, তিন হাজার নগদ টাকা ও তিনটি সিমকার্ড এবং ফেনসিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’