ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৩:৫৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী-নছের মার্কেট আঞ্চলিক সড়কে আমবাগ ব্রিজসংলগ্ন এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েেছন আরো একজন। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম মোসা. কোহিনুর বেগম (২৫)। তার বাড়ি নরসিংদীর রায়পুর থানার উত্তরপাড়া হাসনাবাদ গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি আমবাগ তোফাজ্জল হোসেনের বাড়ির ভাড়া বাসায় থেকে স্থানীয় তুষুকা পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় গুরুতর  আহত ‍আরেক শ্রমিককে কোনাবাড়ী ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কোহিনুর বেগমসহ কয়েক হাজার শ্রমিক প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট্র ১৬-৩৫২৬) কোনাবাড়ী থেকে আমবাগ ব্রিজে উঠলেই যানজট সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা চালকের কাছে জানতে চান ট্রাকটি এই মুহূর্তে ব্রিজের ওপর তুলে যানজট সৃষ্টি করার কী দরকার ছিল? শ্রমিকরা এ প্রশ্ন করামাত্রই চালক উত্তেজিত হয়ে শ্রমিকের গায়ের ওপর টাক তুলে দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনুরের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যায়।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, কোহিনুর বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আরেকজন আহত হয়েছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করে তার স্বামী নাজমুলের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ওসি আরো জানান, এখন থেকে প্রতিদিন সকালে যেন এ রাস্তা দিয়ে কোনো প্রকার ট্রাক চলতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার