ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

একমাত্র ছেলের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন বাবার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১২:৫৩
ভোলার লালমোহনে মাদ্রাসা পড়ুয়া একমাত্র পুত্রসন্তানের চিকিৎসায় সর্বস্ব হারিয়ে সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন এক অসহায় বাবা।
 
গত বছরের মার্চে ঢাকায় মাকে ডাক্তার দেখাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ভোলার লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঠির মাথা এলাকার নিরব মাঝির ছেলে মো. নিজাম উদ্দিন। সে স্থানীয় পাটওয়ারীর হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার পর ঢাকার শ্যামলী, মিডফোর্ড মুন লাইট হসপিটাল ও ঢাকা কমিউনিটি হসপিটালে চারবার অপারেশন করতে হয় নিজামকে।
 
তার পায়ের চারবারের অপারেশনে বসতভিটা বন্ধকসহ দার-দেনা করে ৬ লাখ টাকা খরচ করলেও এখনো ভালো হয়নি পা। আগামী ফেব্রুয়ারি মাসে অপারেশনের জন্য ৩ লাখ টাকা প্রয়োজন। তবে এখন নিজের কাছে কোনো অর্থ না থাকায় একমাত্র মাদ্রাসা পড়ুয়া ছেলের পায়ের অপারেশন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন এই অসহায় বাবা। সঠিক সময়ে পা অপারেশন করানো না গেলে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারে নিজাম উদ্দিন।
 
নিরব মাঝি বলেন, মাছ ধরে সংসার চালাই, যা দিয়ে নিজেদের খেয়ে-পরে বেঁচে থাকার চেয়ে বেশি কিছু করাও সম্ভব না। তাই ছেলের পা অপারেশন করতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করছি।
 
সহযোগিতা পাঠানোর ঠিকানা : ০১৭৩৬৭৭৪৯১৬ বিকাশ (পার্সোনাল), নিরব মাঝি।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত