ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ইউপি নির্বাচনে আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৩:১৫
সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাচন অফিসার আমীর খসরু গাজীর সভাপতিত্বে সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এ সময় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, এবার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন ‍এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২৯ হাজার ৪৮৪ ভোটারের জন্য ১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত